• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ অপসংস্কৃতি প্রতিরোধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ধুনটে আজাদ শিল্পীগোষ্ঠী

২ লাখের কাবিন ৫ লাখ করতে চাপ, কাপাসিয়ায় হামলার অভিযোগ

আবু সাইদ আহমেদ / ৯০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দিঘাব গ্রামে ২ লাখ টাকা কাবিনের পরিবর্তে ৫ লাখ টাকা কাবিন নির্ধারণের জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় মো. কাজল মিয়া হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিঘাব গ্রামে বিয়ের কাবিনের পরিমাণ ২ লাখ টাকা নির্ধারণের বিষয়টি নিয়ে একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। মেয়ের বাবা তার মেয়েকে নিয়ে তাকে আটকে রেখে কাবিনের পরিমাণ ৫ লাখ টাকা করার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন মো. কাজল মিয়া। তার অভিযোগ, প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হয়েছেন।

এ ছাড়া অভিযোগ রয়েছে, কাবিনের পরিমাণ ৫ লাখ টাকা করার জন্য হেড কাজিকে ১ লাখ টাকা দেওয়ার প্রস্তাব বা চাপ দেওয়া হয়। ডুমদিয়া বাজারের ব্যবসায়ী তাজউদ্দীন হেড কাজির ওপর এ বিষয়ে চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর মো. কাজল মিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা