• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ধামইরহাটে জমিজমা বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ২জন

মোঃ আবিদ হাসান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি; / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধাঁরে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ফার্শিপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. সোলাইমান আলীর সঙ্গে দক্ষিণ চকযদু এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের আমাইতাড়া মৌজায় অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন ৪২ শতাংশ যায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। জমির দখল ও মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে ভুক্তভোগী মো. সোলাইমান আলীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং ঘরের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করে। হামলায় বাধা দিতে গেলে মো. সোলাইমান আলী এবং তার বড়মা গুলছিআরা বেগমকে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ভুক্তভোগী মো. সোলাইমান আলী জানান, আমরা এই জমির ওপরে দীর্ঘ ২০ বছর ধরে বসবাস করে আসছি। প্রতিপক্ষ একটি জাল দলিল তৈরি করে জমি নিজের দাবি করেন। স্থানীয় ভাবে যতবার আমরা বসেছি জমিতে আমরা রায় পেয়েছি। তারা জাল দলিল এর মাধ্যমে গায়ের জোরে জমির দখল নিজের করে নিতে হামলা ও ভাংচুর করেন। পাশাপাশি ৬০-৭০টি কলাগাছ ও বিভিন্ন গাছ কেঁটে ফেলেন। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা