• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

গুজব-অপতথ্য শনাক্তে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার মনিটরিং জোরদার

হাসানুর জামান বাবু / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত, যাচাই ও প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় Zoom অনলাইন প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য শনাক্তকরণ, তথ্যের সত্যতা যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টের মূল উৎস চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে দুর্গাপূজা, ধর্মীয় সম্প্রীতি, পূজামণ্ডপ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সার্বক্ষণিক মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পুরোনো বা ভিন্ন ঘটনার ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করা এবং ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কাযুক্ত কনটেন্টকে অগ্রাধিকার দিয়ে যাচাই করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার দ্রুত গুজব শনাক্তকরণ, তথ্য যাচাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক তথ্যভিত্তিক কাউন্টার ন্যারেটিভ প্রচারের মাধ্যমে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ ছাড়া গুরুত্বপূর্ণ কনটেন্টের লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট আইডি বা পেজ, সময় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বলা হয়, কোনো ঘটনা বা তথ্য নজরে আসার পর সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা নিশ্চিত করতে হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে জনসাধারণের বিভ্রান্তি দূর করতে সংক্ষিপ্ত, নিরপেক্ষ ও সময়োপযোগী তথ্য প্রচার করতে হবে।

একই সঙ্গে থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। যাচাই ছাড়া কোনো তথ্য বা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। কোনো কনটেন্টে অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, গুজব ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করা, দ্রুততম সময়ে সত্যতা যাচাই করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাইবার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা