• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
প্রিজণ ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের “ইনকিলাম জিন্দাবাদ” স্লোগান বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৩৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাত ৮টার দিকে ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ওই সময় পুলিশ সদস্যরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত তথ্য জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

জিএম নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধারের খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা