• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
ভারত থেকে পুশইনের দাবি, পঞ্চগড়ে ৬ বাংলাদেশি আটক কাটাখালি ব্রিজ বন্ধ, দুর্ভোগে শত শত মানুষ আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, মিলেছে বিস্তারিত তথ্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা শার্শায় প্রাণ গেল কাভার্ডভ্যান হেলপারের পঞ্চগড় ১ আসনের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ‘কলমকে অস্ত্রের মুখে স্তব্ধ করা যাবে না’—যবিপ্রবি প্রেসক্লাব জব্দ সার সরকার নির্ধারিত দামে কৃষকদের মধ্যে বিতরণ হবে ভাইরাল অডিও নিয়ে তোলপাড়, যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার টেকসই নগরায়ণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, জাতীয় সম্মাননা পেলেন ১০২ শিক্ষক

কালীগঙ্গায় নৌকা বাইচ, পুরস্কার ১০০ সিসির দুই বাইক

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আবহমান বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণ মানিকগঞ্জের নৌকা বাইচ। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের বেউথা এলাকায় কালীগঙ্গা নদীর তীরবর্তী বিএনপির শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নৌকা বাইচের বিভিন্ন প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে সাংবাদিকদের জানান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।
তিনি বলেন, আবহমান গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। একই সঙ্গে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জেলাবাসীকে একটি আনন্দমুখর ও উৎসবের পরিবেশ উপহার দেওয়াই আয়োজকদের লক্ষ্য।
মাসুদ পারভেজ জানান, গত বছর কালীগঙ্গা নদীর নৌকা বাইচে ছয়টি জেলা থেকে ৩২টি ছোট-বড় নৌকা অংশ নিয়েছিল। এবার অংশগ্রহণকারী নৌকার সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
নৌকা বাইচকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নদীর তীরবর্তী এলাকা ও আশপাশে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। শিশু, নারী, পুরুষসহ সব বয়সী দর্শনার্থী যাতে নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে বিষয়েও নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
আয়োজকেরা জানান, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার দুপুরে কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে দুটি ১০০ সিসি মোটরসাইকেল।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন, দেলোয়ার হোসেন, সবুর উদ্দিন, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ শাহিন হোসেন, আরিফুর রহমান, নজরুল ইসলাম ফেরদৌস, আরিফ ইকবাল চঞ্চল, অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান, সোহেল রানা বিল্টু, আসিফ আহমেদ আউয়াল, আব্দুর রশিদ লাভলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উপভোগ করতে মানিকগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা