• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, মিলেছে বিস্তারিত তথ্য

মোঃ ময়নুল ইসলাম, স্টাফ রিপোর্টার পঞ্চগড়; / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (৫১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানতে পারে, আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড় জেলায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আবু সাইমের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। একই সঙ্গে কুইক রেসপন্স টিমকে সঙ্গে নিয়ে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে মঙ্গলবার সকালে কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। পঞ্চগড় সদর থানার মামলা নং-১২, তারিখ ১০ নভেম্বর ২০২৪; জিআর নং-৪২১/২৪-এর মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা তদন্তাধীন থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. এনায়েত কবির এবং সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা