• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
ভারত থেকে পুশইনের দাবি, পঞ্চগড়ে ৬ বাংলাদেশি আটক কাটাখালি ব্রিজ বন্ধ, দুর্ভোগে শত শত মানুষ আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, মিলেছে বিস্তারিত তথ্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা শার্শায় প্রাণ গেল কাভার্ডভ্যান হেলপারের পঞ্চগড় ১ আসনের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ‘কলমকে অস্ত্রের মুখে স্তব্ধ করা যাবে না’—যবিপ্রবি প্রেসক্লাব জব্দ সার সরকার নির্ধারিত দামে কৃষকদের মধ্যে বিতরণ হবে ভাইরাল অডিও নিয়ে তোলপাড়, যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার টেকসই নগরায়ণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, জাতীয় সম্মাননা পেলেন ১০২ শিক্ষক

জমকালো আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

জসিম চৌধুরী, বাঘাইছড়ি প্রতিনিধি; / ১২৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দর্শকে কানায় কানায় ভরপুর গ্যালারি, টানটান উত্তেজনা আর উল্লাসে মুখরিত বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ।

আজ ১৪ সেপ্টেম্বর (সোমবার) পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচে হিল ভয়েসকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শক্তিশালী হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব দীপন তালুকদার দীপু।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জনাব মোঃ মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, “খেলাধুলা আজকের জন্য শেষ হলেও আগামীর জন্য নয়। খেলাধুলা শরীরে শক্তি যোগায়, মনকে সতেজ রাখে এবং যুব সমাজকে মাদক থেকে বিরত রাখে। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে ফাইনাল ম্যাচটি অত্যন্ত উপভোগ্য ছিল। আমাদের স্থানীয় খেলোয়াড় তৈরি করতে হবে, এজন্য আমি সার্বিক সহযোগিতা করে যাব।”

গেস্ট অব অনার, মোঃ মামুনুর রশীদ মামুন বলেন, “খেলাধুলা যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে। মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে হলে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হতে হবে।”

উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, “এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলাধুলা শুধু বিনোদনই নয়, এটি শৃঙ্খলা ও সম্প্রীতি শেখায়। ভবিষ্যতেও এমন আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

খেলা শেষে দর্শকদের চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। প্রিয় দলের জয়-পরাজয় ভুলে একবুক বিনোদন আর আনন্দ নিয়ে হাস্যোজ্জ্বল মুখে মাঠ ত্যাগ করেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা