• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মাদকমুক্ত বাঘা গড়তে ফুটবল একাডেমী, উদ্বোধন করলেন এমপি চাঁদ

আব্দুল হামিদ মিঞা / ১০৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রাজশাহীর বাঘায় বাঘা উপজেলা ফুটবল একাডেমীর (BUFA) শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০২-১০-২০২৬)বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি (রাজশাহী-৬) চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বক্তব্যে কালে তিনি বলেন,”খেলাধুলাই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। বাঘার মাটিতে এই একাডেমী থেকে আগামীতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। মাদকমুক্ত বাঘা গড়তে খেলার মাঠে যুবকদের ফিরিয়ে আনতে হবে। এই একাডেমীর পাশে আমি সব সময় আছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।

স্বাগত বক্তব্যে এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “আজকের যুব সমাজ মাদক, অনলাইন জুয়া ও মোবাইলে প্রতারণা (হ্যাকিং) করে টাকা হাতিয়ে নেওয়ার মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবক্ষয় থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে, মাদক, জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখার জন্যই আমাদের এই ফুটবল একাডেমীর আয়োজন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চলের সুপরিচিত কোচ মামুনুল ইসলাম জেড,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, ওসি সেরাজুল হক, বিএনপি নেতা আশরাফ আলী মলিন, সাইফুল ইসলাম, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, বাবুল ইসলাম,সুরুজ্জামান সুরুজ, সালেহ আহমেদ সালাম, মুখলেসুর রহমান মুকুলসহ ফুটবল একাডেমীর ক্যাপ্টেন রোকন আহমেদ।

শেষে এমপি,কোচ ও ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও ক্রীড়ামোদি ব্যক্তি বর্গ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা