• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

তানোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বৈঠক

আকতারুজ্জামান, তানোর (রাজশাহী) প্রতিনিধি / ৩৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাজশাহীর তানোরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বারনাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।

এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরালো করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ সময় তানোর উপজেলায় সারের সংকট নিরসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত সদস্যরা।

সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা