• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

দিনাজপুরের কাহারোলে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা

অরুণ চন্দ্র শীল,কাহারোল উপজেলা প্রতিনিধি, দিনাজপুর / ১৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) কাহারোল উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এনামুল হক (৬৫)কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় নিয়ম লঙ্ঘনের দায়ে কার্তিক রায় (৪১), জিল্লুর রহমান (৪৯), মোহন দাস (৩২), সুনিরাম টুডু (২৭) ও আ. মালেককে (৩২) প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়। একই ধারায় মো. মুকুল ইসলামকে (৩২) ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

সব মিলিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা