• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

প্রিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি, ফেনীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

পরশুরামে কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া (১৪) মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তের আওতায় আনতে গৃহকর্ত্রী ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) ফেনী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রিয়ার মৃত্যুকে ঘিরে বেশ কিছু প্রশ্নের এখনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তাই কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে ঘটনার সব দিক খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, তদন্তে যদি প্রিয়ার মৃত্যুর ঘটনায় হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রিয়ার পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বামাস ফেনী জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার জুবায়ের আল মুজাহিদ।

কর্মসূচিতে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা সভাপতি শুকদেব নাথ তপন, বামাসের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জসিম মাহমুদ, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি নূর উল্যাহ কায়সার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমেদসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এ সময় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, এনএন জীবনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

গত ২৩ জুলাই রাতে পরশুরাম উপজেলা পরিষদ গেটসংলগ্ন কাদের টাওয়ারের তৃতীয় তলার একটি বাসা থেকে ফারজানা আক্তার প্রিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় তিন বছর ধরে ওই বাসায় শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর কাছে গৃহকর্মী হিসেবে কাজ করছিল প্রিয়া।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে জাহেদা আক্তার বিদ্যালয়ে যান। বিকেলে বাসায় ফিরে তিনি দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে প্রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট এবং ‘K+P’ লেখা একটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এসব আলামতের সঙ্গে প্রিয়ার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন।

প্রিয়ার মৃত্যু আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে—এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। সিসিটিভি ফুটেজ, সুরতহাল প্রতিবেদন, ঘটনাস্থলের আলামতসহ সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।

তাদের দাবি, প্রিয়ার মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে তদন্তের ফলাফল জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি ঘটনায় কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা