মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি;
হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা পূর্ব ডাবুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী সভা গতকাল ১ জুন ২৬ইং, সোমবার সন্ধ্যায় জামিয়া আরাবিয়া আরবনগর আনোয়ারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন রাউজান উপজেলা হেফাজতের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আরবনগরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা হেফাজতের সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান খলিলাবাদী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশীদ,উপজেলা সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, পূর্ব ডাবুয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মাস্টার আবদুল গফুর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাছির উদ্দিন বাবুল, কর্মসংস্হান সম্পাদক আরিফ উদ্দিন,বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, হাশেম মেম্বার, রাউজান উপজেলা গহিরা শাখার সভাপতি মাওলানা ইউনুস, ডাবুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা মামুন রশিদ এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার মেম্বার, মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আতিক উল্লাহ ।
এসময় রাউজান উপজেলা হেফাজতের কেন্দ্রীয় দায়িত্বশীলসহ বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।