• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

ভূরুঙ্গামারীতে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মে.টন লবণ বিতরণ

মোঃআমিনুর রহমান  / ২৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃআমিনুর রহমান 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মে.টন লবণ বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) বিকালে উপজেলা পরিষদ চত্বের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ( মাদরাসা) বিনামূল্যে এই লবণ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

অন‍্যান‍্যদের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহসিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “কোরবানির চামড়া জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ না করলে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি হয়। এ বছর সরকার চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত পরিমাণে লবণ ব্যবহার করলে চামড়া নষ্ট হবে না।”

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, পশু জবাইয়ের পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে বর্জ্য ফেললে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ইমাম, খতিব, মাদ্রাসা প্রধান ও এতিমখানাসহ জনপ্রতিনিধিদের সচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানান তিনি।

##

 

২৪.০৫.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা