মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ)
ধামইরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আব্দুল বারী পলাশ
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ধামইরহাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল বারী পলাশ।
উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নে উপজেলার মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে থেকে তিনি এই গৌরব অর্জন করেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, কর্মদক্ষতা ও সততার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।