• শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
ওজনে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে সাংবাদিককে হুমকি, কে এই লাইনম্যান মোস্তফা সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা বেগম; সিএনজিতে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন।  বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩। বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাজারে দেশী মাঝারি গরুর চাহিদা বেশি, হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন ঈদে বাড়ি ফেরার যাত্রাপথ নিরাপদ করতে রেলওয়ের কড়া প্রস্তুতি কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান।  ঈদ উপলক্ষে দোল্লাই নবাবপুরে দুস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ।  ব্রাহ্মণপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সফল উদ্যোক্তা মোঃ জালাল মিয়া।

নবীগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার দায়ে ইউএনও’র নিকট লিখিত  অভিযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ / ৩৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

  • নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আকুল মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে সরকারী শতবর্ষের পুরনো গাছ কেটে অন্যত্র বিক্রির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ এঘটনায় উক্ত ওয়ার্ডের গালিমপুর গ্রামের সচেতন নাগরিক বৃন্দ গতকাল (২১ মে) ২০২৬ ইং তারিখে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

 

 

অভিযোগে উল্লেখ যে, দীঘলবাক ইউনিয়নের ৫নংওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও তার লোকজন কর্তৃক গালিমপুর গ্রামে গত ১৯ মে ২০২৬ইং তারিখে উক্ত ইউপি সদস্য মোঃ আকুল মিয়ার নেতৃত্বে ও তার সহযোগীদের নিয়ে সরকারী অনুমতি বা টেন্ডার ছাড়াই গ্রামের মকলিছ মিয়ার বাড়ীর পশ্চিম পার্শ্বের রাস্তার শতবর্ষী মহামূল্যবান বিরাল বড় একটি জারুল গাছ প্রভাব বিস্তার করে নির্বিচারে কেটে একই গ্রামের মহারাজ মিয়ার কাছে বিক্রয় করেন৷

 

 

এ ব্যাপারে গ্রামবাসী বলেন, গাছটির অনুমান মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে৷

 

এ ঘটনার খবর পেয়ে গ্রামবাসী কাটা গাছের খন্ডগুলো পঞ্চায়েতের মাধ্যমে গালিমপুর গ্রামের আঙ্গুর মিয়ার বাড়ীতে হেফাজতে রাখা হয়৷ গাছটি কাটার ফলে সরকারী সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করার চেষ্টা করেছেন অভিযুক্ত ইউপি সদস্য৷ এনিয়ে গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ তাই সরকারী সম্পদ রক্ষা ও জনস্বার্থে অতি জরুরিভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী৷

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন এঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা