• শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
ওজনে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে সাংবাদিককে হুমকি, কে এই লাইনম্যান মোস্তফা সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা বেগম; সিএনজিতে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন।  বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩। বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাজারে দেশী মাঝারি গরুর চাহিদা বেশি, হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন ঈদে বাড়ি ফেরার যাত্রাপথ নিরাপদ করতে রেলওয়ের কড়া প্রস্তুতি কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান।  ঈদ উপলক্ষে দোল্লাই নবাবপুরে দুস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ।  ব্রাহ্মণপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সফল উদ্যোক্তা মোঃ জালাল মিয়া।

মোল্লাহাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: / ২৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পৃথক ঘটনায় তাপস মন্ডল (৫০) ও পিকুল সমাদ্দার (৬৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দুই স্থানে এসব ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চরকুলিয়া গ্রামের বাসিন্দা ও সতীশ মন্ডলের ছেলে তাপস মন্ডল ওরফে সোনা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে জয়ডিহি মাছের আড়তের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় রাজিব পরিবহনের একটি বাস ও একটি ভ্যানের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পিকুল সমাদ্দার (৬৫) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়। তিনি সীতানাথ সমাদ্দারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকুল সমাদ্দার পূর্বে দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। সকালে বাড়ি সংলগ্ন মহাসড়কে উঠলে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পৃথক এ দুই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

####

আল হাফিজ

মোল্লাহাট প্রতিনিধি

মোবাইল: ০১৭৫৬৩০৯৭৩৬

তাং ২১/০৫/২০২৬ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা