মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
আজ ২০ মে বিশ্ব পরিমাপ দিবস ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার আয়োজনে ২০ মে ২০২৬ তারিখ বেলা ১১ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ আবদুল্লাহ হারুন এবং বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিএসটিআই এর উপ-পরিচালক ও অফিস প্রধান মোঃ লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিঃ পুলিশ কমিশনার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং পণ্য ও সেবার মান বজায় রাখতে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব অপরিসীম। পণ্যের ওজন ও পরিমাপের বিষয়টি ব্যবসায়ীদের মানসিকতার উপরে নির্ভর করে। তিনি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনার আহবান জানান। বিএসটিআই অনুমোদিত যে সকল পণ্য রয়েছে সেগুলোর মান নিয়ন্ত্রণে কঠোরতা অবলম্বনের কথা তুলে ধরেন।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব এম নাজমুল আজম ডেভিড-সহ খুলনা জেলা প্রশাসন ও বিএসটিআই এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।