• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

রামগঞ্জে কোরআনে হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। / ১৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের রামগঞ্জে হলি কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে সোমবার (১৮ মে ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে এক দোয়া ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন, হাফেজ মোহাম্মদ ইয়াছিন (১৬), হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন (১৩), হাফেজ মোহাম্মদ তাসাউফ তাশরিফ (১৩), হাফেজ মোহাম্মদ ইকরাম হোসেন (১৩) এবং হাফেজ মোহাম্মদ তামিম হোসেন (১৬)। এ সময় কোরআনে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল মাজেদ উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে নবীন হাফেজরা উপস্থিত অতিথিদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনান, যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই অর্জনের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে উপজেলায় কোরআন শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা