• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

রাউজানে মারকাযু আহলিস সুন্নাহ মাদ্রাসায় ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান, প্রতিনিধি ; / ৫১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান, প্রতিনিধি ;

 

ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মারকাযু আহলিস সুন্নাহ রাউজান (বালক-বালিকা) মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১৬ মে শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশের সভাপতি জনাব মুহাম্মদ হানিফ। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকা, সময়মতো পড়াশোনা করা, প্রতিদিনের বাড়ির কাজ সম্পন্ন করা, মোবাইল ফোন ও অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার থেকে দূরে থাকা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্বীনি ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সফলতার জন্য পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সন্তানদের পড়ালেখার প্রতি খেয়াল রাখা, বাসায় সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

এ সময় সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ শিক্ষার্থীদের সুন্দর চরিত্র গঠন, আদব-আখলাক শিক্ষা এবং ইসলামের সঠিক আদর্শে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা