• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ২৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় গভীর রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় ৪০ টি পরিবারের বাড়ি ঘর।

শনিবার (১৭ মে) রাত ২টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুর-মালকুর সহ আশেপাশের ৫ টি গ্রামে কালবৈশাখী ঝড়ে ওই ৪০ টি পরিবার এমন ভয়াবহ ঘটনার শিকার হন।

প্রায় পৌনে ১ ঘন্টা সময় ধরে কালবৈশাখীর ছোবলে উড়ে যায় টিনের চাল, উপড়ে যায় বড় গাছ, ঝরে যায় মাঠের পাকা ধান। এতে ওই এলাকায় ৪০ টি পরিবারের আনুমানিক ১০ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় ভুক্তভোগী পরিবারের সাথে। থেলকুর গ্রামের গৃহবধু জেসমিন বেগম(৩৫) ও শাকিলা আক্তার (২৮) জানান, ঝড়ের গর্জনে গভীর রাতে ঘুম ভেঙে দেখি টিনের চালা নেই। যে ঘরে আশ্রয় নেই সেই ঘরের চালাই উড়ে যায়। এভাবে সারারাত ভয় আর আতংকের মধ্যে কেটেছে আমাদের।

মালকুর গ্রামের মাসুদ রানা জানান, আমি বগুড়া শিবগঞ্জের একটি মসজিদে ইমামতির চাকুরী করি। রাত ৩ টায় মোবাইলে খবর পাই। সকালে এসে দেখি আমার ঘরের টিনের চালা উড়ে গেছে। আমি অনেক কষ্টে ঘরটি করেছিলাম।

এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নিয়ে সরকারি আর্থিক সহযোগিতার কথা জানিয়েছেন নাটোর-৩ সিংড়া আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ থেলকুর গ্রামের ভুক্তভোগীদের সাথে মোবাইলের ভিডিও কলে কথা বলে এই আশ্বাস দেন তিনি।

সিংড়া থানা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, এমপি স্যারের নির্দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। সরকারি অনুদানে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা