• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

সেনবাগে ইউপি সদস্য হান্নান মেম্বারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোহাম্মদ উল্লাহ, স্টাফ রিপোর্টার,নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের এক ইউপি সদস্যের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হান্নান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল অস্ত্র নিয়ে হান্নান মেম্বারের বাড়ির সামনে আসে। এ সময় তারা তাঁর নাম ধরে ডাকাডাকি ও গালাগাল করতে থাকে। হান্নান মেম্বার বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা বাড়ির সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে হান্নান মেম্বারের বৃদ্ধ মা একা ছিলেন। বিস্ফোরণের শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) রসুল বলেন, বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউপি সদস্য মো. হান্নান বলেন, রাতে থানায় যেতে পারেননি। সকালে থানায় গিয়ে লিখিত অভিযোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা