• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

পটুয়াখালীতে ডিবির বিশেষ অভিযান: ৬১৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) রাতে সদর থানার কালিকাপুর ও পশরীবুনিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আছিবুর রহমান তুষারের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস দল নিয়মিত মাদক বিরোধী অভিযানে বের হয়। রাত ১২:৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আবুল কালাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তল্লাশিকালে তার নিকট থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত কালামের দেওয়া তথ্যের ভিত্তিতে পশরীবুনিয়া এলাকায় নাসির উদ্দিন জুয়েলের বসত বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। রাত ১:৫৫ মিনিটের দিকে উক্ত বাড়ি থেকে মোঃ নাসির উদ্দিন জুয়েল (৩১) ও মোঃ মিজানুর রহমান (৪০) কে আটক করা হয়। এসময় নাসির উদ্দিনের কাছ থেকে ২০৪ পিস এবং মিজানুর রহমানের কাছ থেকে ২০৬ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ রফিকুল ইসলাম মুরাদ নামে অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজদেুল ইসলাম সজল জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদক নির্মূলে পুলিশের এই নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা