• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

ঘাটাইলে রাস্তা নির্মাণের অজুহাতে ঝিনাই নদী থেকে বালু উত্তোলন হুমকিতে জনপদ

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তা নির্মাণের অজুহাতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। রাতের আঁধারে প্রভাবশালী একটি চক্র ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে। শক্তিশালী ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালু তোলায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়েছে। শক্তিশালী ড্রেজার দিয়ে গভীর থেকে বালু তোলার ফলে নদী ভাঙনের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না স্থানীয়রা। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে বর্ষা মৌসুমে ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা করছেন তারা। জনস্বার্থে দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা