• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, 

অষ্টগ্রামে বিয়ের দাবিতে ভূমি অফিসের কথিত কর্মচারীর বাড়িতে কলেজছাত্রীর অনশন

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি
‎‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে সদর ইউনিয়ন ভূমি অফিসের কথিত অবৈধ কর্মচারী জাবেদের বাড়িতে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া তরুণী আশা আক্তারের অনশনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাবেদের সঙ্গে কলেজ পড়ুয়া আশা আক্তার (১৮)-এর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাবেদ বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করলে ক্ষুব্ধ হয়ে আশা আক্তার তার বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
‎অনশনরত আশা আক্তার অভিযোগ করে বলেন,
‎“জাবেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।”
‎অভিযুক্ত জাবেদ অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী কলেজছাত্রী আশা আক্তার একই ইউনিয়নের কলাপাড়া এলাকার ফরিদ মিয়ার মেয়ে।
‎ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জাবেদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।
‎এদিকে জাবেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
‎এ বিষয়ে জাবেদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎উল্লেখ্য, জাবেদ অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তার নিয়োগের বৈধতা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।
‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা