• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

বীরগঞ্জে র্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে কালো পাথরের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমাবার (১১মে) রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের বারুলিয়া বাজার এলাকায় র্যাব-১৩ অভিযান চালিয়ে একটি সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে ব্যাগে লাখা কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় সার ও কীটনাশকের দোকান মালিক সহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ধনগাও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আব্দুর রউফ (৬২) ও দগড়াই খাটিয়াদিঘি গ্রামের মৃত ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪।

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছে।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি ও ওজন সাড়ে ৬ কেজি। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান হাফিজ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ১৩, তারিখ- ১২/০৫/২০২৬।

বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাাজ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রতœসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আসামিদেরকে আজ মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা