• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

শ্রম সচিব কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

দিনাজপুর প্রতিনিধিঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার-কে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে ৯ মে শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার পরিদর্শনে এলে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ সচিবকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানায়।

এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাতকালে সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সংগঠনের সদস্য নাজমুল ইসলাম মিলন, পরিমল চন্দ্র দাস, মোঃ সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমান, চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, খাজানুর হায়দার লিমন, আবিদুর রহমান আরমান, মোঃ বেলাল হোসেনসহ আরও অনেকে।

এসময় দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ, মৃত ও শিক্ষার্থী শ্রমিক পরিবারের ১৬৪ জন সদস্যের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা