• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার অভিযুক্তসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) চান্দিনা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন হলেন— জাহেরা খাতুন, স্বামী আব্দুল হালিম, সাং টাটেরা পশ্চিম পাড়া (রামচন্দ্রপুর), থানা চান্দিনা, জেলা কুমিল্লা; মোঃ মোজাম্মেল হক, পিতা আব্দুল হালিম প্রকাশ মৃত মোতালেব হোসেন, একই এলাকার বাসিন্দা; এবং জাহিদ হোসেন, পিতা আব্দুল আলীম প্রকাশ আব্দুল হালিম, সাং টাটেরা পশ্চিম পাড়া (রামচন্দ্রপুর), থানা চান্দিনা, জেলা কুমিল্লা।
এছাড়াও নিয়মিত মামলার আসামি মোঃ আবুল হোসেন (৪০), পিতা মৃত লাল মিয়া প্রকাশ জামু, সাং এতবারপুর, থানা চান্দিনা, জেলা কুমিল্লাকে গ্রেফতার করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা