• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা! 

স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

ফাহিম প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও স্থানীয় এক যুবকের বিরুদ্ধে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী মো. আব্দুল হাদি (৩২) উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিরামপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, প্রায় ১০ বছর আগে মোছা. কুলছুমা খাতুনের (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তাঁর স্ত্রীর সঙ্গে একই এলাকার আবু জাহিদ হোসেনের (২২) মোবাইল ফোনে যোগাযোগ ও সম্পর্ক ছিল। বিষয়টি একাধিকবার স্থানীয়দের হাতে ধরা পড়ে এবং উভয় পরিবারের মধ্যে কয়েক দফা সালিস বৈঠকও হয়। সালিসে ভবিষ্যতে যোগাযোগ না রাখার অঙ্গীকার করেছিলেন তাঁরা।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ মে ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হাদি বাড়িতে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে জানান, তাঁর স্ত্রী ওই যুবকের সঙ্গে চলে গেছেন।
পরে ঘরের শোকেজ পরীক্ষা করে তিনি দেখতে পান, ব্যবসার নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা), প্রয়োজনীয় কাগজপত্র ও একটি স্মার্টফোনসহ মোট ৬ লাখ ৮০ হাজার টাকার মালামাল নেই। অভিযোগকারীর দাবি, স্ত্রী এসব মালামাল এবং তাঁদের নবজাতক সন্তানকে সঙ্গে নিয়ে গেছেন।

এ ঘটনায় তিনি পরিবারের সদস্য ও স্ত্রীর স্বজনদের অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা