• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, 

বাগআঁচড়ায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগে ২ জন আটক

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগে ২ জনকে আটক করেছে শার্শা উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। আটককৃতরা হলেন, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ফাতেমা খাতুন। আটকৃতদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।
সুত্রে জানাগেছে, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এর মেয়ে অহনা খাতুন এ বছর এস এস সি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৩০১ নং রুমে পরীক্ষা দিচ্ছে। অহনা ঝিকরগাছার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন পরীক্ষার পর গোপনে তার মেয়ের খাতায় প্রশ্নপত্র দেখে উত্তর সঠিক করে দেয়। বিষয়টি সহযোগিতা করেন ঐ স্কুলের আয়া ফাতেমা খাতুন। বিষয়টি শার্শা উপজেলা প্রশাসন জানতে পেরে তদন্ত করে প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় শার্শা প্রশাসন অভিযুক্ত ঐ দুজনকে আটক করে।
সূত্রে আরও জানাগেছে, এই ঘটনাটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা চলাকালে দায়িত্বরত টিমের নজরে এলে আটক আয়া ফাতেমা খাতুনের কাছথেকে নকল সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে এই কেন্দ্র কমিটির কেন্দ্র সচিব মোহাম্মদ গাউসুল আজম, হল সুপার মোহাম্মদ শাহিনুর রহমান, সদস্য মোঃ আব্দুস সালাম ও সদস্য মহেন্দ্রনাথ ধর এর দায়িত্ব অবহেলা ও স্বজনপ্রীতির কারনে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের দাবী অবিভাবক মহলের।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে আরও কঠোর তদারকির দাবি উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা মাধ্যমিক একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান জানান ঘটনাটি জানার পর শার্শা উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে ঘটনাটি তদন্ত করে প্রাথমিক ভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে রজানার জন্য শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা