• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা! 

অস্ত্র মামলার আসামির তথ্যের ভিত্তিতে আবারো অস্ত্র উদ্ধার, অভিযান অব্যাহত

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

হৃদয় হোসেন নিরবঃ পাবনা প্রতিনিধি:
পাবনায় অস্ত্র মামলায় গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টা ২০ মিনিটে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোঃ ছূফি উল্লাহ’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে।
এর আগে পাবনা থানার অস্ত্র আইনের মামলা নং-৫২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬-এর গ্রেফতারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬), পিতা-মৃত আবুল হোসেনের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা তদন্ত করছে।
তদন্তের স্বার্থে আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে সুখচর এলাকায় তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে গোবরের ঘষির বস্তার ভেতরে লুকিয়ে রাখা একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহের সঙ্গে জড়িত। অত্যন্ত কৌশলে সে তার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
এদিকে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা