• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

১৪টি বোয়িং বিমান কেনার খবরে উদ্বেগ, চুক্তি বাতিলের দাবি বাংলাদেশ কংগ্রেসের

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব,প্রতিনিধি
১৪টি যাত্রীবাহী বিমান নির্মাতা প্রতিষ্ঠান Boeing থেকে বিমান কেনার চুক্তিকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির নেতারা একে দেশের অর্থনীতির জন্য “অপ্রয়োজনীয় বিলাসিতা” আখ্যা দিয়ে অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে দলটির মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, একটি পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি অর্থ ব্যয় করে বিমান কেনার সিদ্ধান্ত বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এই চুক্তির ফলে জাতীয় বাজেটের প্রায় ২০ শতাংশ অর্থ ব্যয় হতে পারে, যা দেশের উন্নয়ন খাতে চাপ সৃষ্টি করবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই চুক্তি “গোলামী চুক্তি” হিসেবে বিবেচিত হতে পারে এবং এতে যুক্তরাষ্ট্র-এর স্বার্থ বেশি প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ করা হয়। দলটি মনে করে, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও জনগণের অগ্রাধিকার বিবেচনায় এ ধরণের ব্যয় পর্যালোচনা করা জরুরি।

এছাড়া, প্রতি বছর বিদেশ থেকে কৃষিপণ্য আমদানির জন্য বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছে বাংলাদেশ কংগ্রেস। এতে দেশের কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় উৎপাদন ও কৃষকদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে স্বচ্ছতা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের স্বার্থ রক্ষায় বিতর্কিত সব চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা