• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (৪মে) বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় উপজেলা পর্যায়ে বালক গ্রুপে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রানার্স আপ হয়েছে (বালক) পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা)চাঙ্গিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইমরান হোসেনের সার্বিক নির্দেশনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুর -১ আসনের এম পির স্থানীয় প্রতিনিধি ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, রামগঞ্জ উপজেলার নবগঠিত ক্রীড়া কমিটির সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, খেলোয়াড়, এলাকাবাসী এবং দর্শকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা