• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

নেত্রকোণায় ৪,৭৫০ পিস ইয়াবাসহ মামা-ভাগনে আটক

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার পূর্বধলায় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ অভিযান চালানো হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল পূর্বধলা থানার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের প্রদীপ পণ্ডিতের বাড়ির পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. রমজান আলী (৩২)। তাদের সম্পর্কে মামা-ভাগনে বলে জানা গেছে।

জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। মামলায় বাদী হচ্ছেন অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা মো. নাজমুল হক।

ডিএনসি নেত্রকোণা জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া, স্থানীয়দের মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা