• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ইয়াবা, আটক ১

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

হেলাল উদ্দিন, টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি:-
কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে পাচারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাছভর্তি ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গত ৩ মে বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় কৌশলগত অবস্থান নেয় আভিযানিক দল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলের ছদ্মবেশে দুই ব্যক্তি একটি মাছভর্তি ব্যাগ নিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় বিজিবির নজরে আসে। সন্দেহজনক আচরণে তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো **৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট** উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় **৯০ লাখ টাকা**।

আটক ব্যক্তি কোরবান আলী (২০), পিতা মৃত রমজান আলী, টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আভিযানিক দলের দ্রুত ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ২বিজিবি অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা