• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, 

সরকারি জমিতে বিএনপির অস্থায়ী অফিস, উচ্ছেদের হুঁশিয়ারি এমপির

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

সাইদুল ইসলাম সানাউল্লাহ , শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ রবিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়ন এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জলাবদ্ধতার কারণ সম্পর্কে অবগত হন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরিদর্শনকালে এমপি সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ করে বলেন, সরকারি জমি দখল করে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব ধরনের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে করে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ বাস্তবায়ন সহজ হবে এবং সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরবে।
তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তেলিহাটিসহ আশপাশের এলাকার পানি সহজে নিষ্কাশন হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন হলে মহাসড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা