• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, 

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে পৌনে ২ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার সময় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগ। গত শনিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার চৌরাস্তা এলাকায় এক যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। রবিবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে শনিবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ পটুয়াখালী সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ইজিবাইকটি থেকে ২৯ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা।
অভিযান চলাকালীন সিগারেটের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সিগারেটগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানায় কোস্ট গার্ড। বর্তমানে জব্দকৃত এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা