• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

রাহাত প্রতিনিধি
নবগঠিত কমিটিতে গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত এই কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই পদে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত বলেন,
“আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, গণমাধ্যমের মাধ্যমে সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং তরুণ সমাজকে সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে গণমাধ্যম বিষয়ক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা