• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

ডিমলা সদর ইউনিয়নে জনদুর্ভোগ: ১ কিমি রাস্তার বেহাল দশায় পাঁচ গ্রামের মানুষ ভোগান্তিতে

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

উপজেলা প্রতিনিধি ডিমলা:( নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের ডিমলা নিজপাড়া এলাকার প্রধান চলাচলের রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, বর্ষা বা বন্যা শুরু হওয়ার আগেই রাস্তার চিত্র অত্যন্ত করুণ। সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে যাওয়া এই রাস্তা দিয়ে প্রতিদিন পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন।

​স্থানীয়রা জানান, গত বছর উপজেলা প্রশাসনের কাছে রাস্তাটি মেরামতের জন্য লিখিত আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান রাস্তাটির এমন অবস্থা যে, কিছু দিন পর বন্যা শুরু হলে এখানকার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।

​বিশেষ করে, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুস সাত্তার মহোদয়ের মাদরাসা থেকে মাত্র ১ কিলোমিটার দূরের এই রাস্তার বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

প্রায়( ৫-৬) গ্রামের মানুষের এই অবর্ণনীয় কষ্টের কথা বিবেচনা করে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য তারা মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
​এলাকাবাসীর দাবি, জনস্বার্থে যেন অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা