• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, 

গলাচিপায় নবাগত ইউএনও আবুজর মোঃ ইজাজুল হকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ গলাচিপা পটুয়াখালী।
উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় উপস্থিত বক্তারা গলাচিপা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও তাঁর দক্ষতা, সততা ও দূরদর্শিতার মাধ্যমে উপজেলাকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

এ সময় ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং গলাচিপার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই।”

মতবিনিময় সভাটি পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা গলাচিপা উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা