• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

সফট বাইট ম্যানেজারের রহস্যময় মৃত্যু ও মালিককে আটক: পটুয়াখালীতে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:
জেলার বেসরকারি কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সফট বাইট’-এর ম্যানেজার ফয়সাল বাদশার অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং প্রতিষ্ঠানটির মালিক ইমাম হোসেন সাদিককে আটকের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি।

রবিবার (মে’০৩) সকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহতের বন্ধু-স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব পর্যালোচনায় ম্যানেজার ফয়সাল বাদশার অধীনে বিক্রয় ও অর্ডার সংক্রান্ত প্রায় ৮ লক্ষ টাকার গরমিল ধরা পড়েছিল। এ বিষয়ে ফয়সাল নিজের দায় স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন এবং ধাপে ধাপে অর্থ পরিশোধের আশ্বাস দেন। মালিকপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সময় ও সুযোগ দিয়েছিলেন বলেও বক্তব্যে উল্লেখ করা হয়। উক্ত ঘটনার দিন বুধবার (২৯ এপ্রিল) বিকালে ম্যানেজার ফয়সালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে মালিক ইমাম হোসেন সাদিক একজন সহকর্মীকে নিয়ে তার বাসায় যান। সেখানে ফয়সালকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলা হলেও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তারা বলেন, “আবেগপ্রবণ হয়ে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়; বরং তথ্য-প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার আধুরী, অ্যাডভোকেট অলিউল্লাহ, মুহাইমিন মোহাম্মদ অনিক, এস এম হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর রাকিব আকন এবং আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আন্দোলনকারীরা ইমাম হোসেন সাদিকের আইনগত অধিকার নিশ্চিত করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে হেও না করার আহ্বান জানান। মানববন্ধন থেকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ও গ্রহণযোগ্য তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা