• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সকাল ১১টায় এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৩ মে) সকাল ১১টায় উপজেলা আমতলী বন্দরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রাপ্তির স্বাধীনতা বজায় রাখা এবং গণমাধ্যমের উপর অযাচিত চাপ বন্ধ করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগ কামনা করেন তারা।
আলোচনা সভায় তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতার চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সংক্ষিপ্ত র‍্যালি বের করেন। র‍্যালিটি উপজেলা আমতলী বন্দর সড়কে প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।
সাংবাদিকদের এমন আয়োজনে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা