• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

পাবনায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

হৃদয় হোসেন নিরব,পাবনা:
পাবনায় র‌্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াহালট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নড়াইল সদর থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রনি ইসলাম শেখ (৪০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি ইসলাম শেখ পাবনা জেলার খোদাইপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় দায়ের করা মামলা নম্বর-২৫ (তারিখ: ১৪ নভেম্বর ২০১৪), জিআর-৪১২/২০১৪ (নড়াইল সদর), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার টেবিল ৩(খ) অনুযায়ী মামলা চলমান ছিল। উক্ত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে গ্রেফতারে তারা গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা