• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

চান্দহর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা: সচেতনতা ও সমন্বয়ের ওপর জোর

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মাহমুদুল হাসান, সিংগাইর মানিকগঞ্জ।
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে চান্দহর ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৩ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এ সভা হয়। সভায় ব্র্যাক মাইগ্রেশনের সেক্টর স্পেশালিস্ট ও ইকোনমিক রি-ইন্টিগ্রেশন কর্মকর্তা কৃষ্ণ রায় চান্দহর ইনিয়ন প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের চান্দহর ইউনিয়ন মানব পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা। দারিদ্র্য, বেকারত্ব ও সচেতনতার অভাবে দালাল চক্র সহজেই কিশোরী ও নারীদের প্রলোভন দেখিয়ে পাচার করছে।

সাংবাদিক প্রতিনিধি তার বক্তব্যে বলেন, “পাচার ঠেকাতে সাংবাদিকরা শুধু ঘটনার পর খবর করবে না, আগাম সতর্কও করবে। তবে তথ্য ও প্রশাসনের সহযোগিতা ছাড়া মাঠে কাজ করা কঠিন।”

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয আলোচনা হয়, ১. প্রতি ওয়ার্ডে ইউপি সদস্য, শিক্ষক, ইমাম ও সাংবাদিক সমন্বয়ে সচেতনতা কমিটি গঠন। ২. ইউনিয়ন পরিষদে ‘অভিবাসন ও পাচার তথ্য ডেস্ক’ চালু করা। ৩. গ্রাম পুলিশদের মানব পাচার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৪. ৯৯৯, ১০৯ ও ১৬৪৩০ হটলাইন নম্বর মসজিদ, স্কুল ও বাজারে মাইকিং ও পোস্টারের মাধ্যমে প্রচার।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, “উন্নয়নের আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘরের মেয়েটা পাচার হলে রাস্তা-ঘাট দিয়ে কী হবে? সবাইকে সাথে নিয়ে চান্দহরকে পাচারমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

সভায় আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইগ্রেশনের ফিল্ড অর্গানাইজার আফ্রিদি, ইউপি সদস্য কালিমুদ্দিন সিকদার, আব্দুল গফুর, বিল্লাল হোসেন, মামুনুর রশিদ, রেখা আক্তার, রোজিনা আক্তার, ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. আরিফ মাসুদ, সবখবর প্রতিনিধি ইমরান হোসেন, সংবাদ সারাবেলার মাহমুদুল হাসান, বিএনপি নেতা তৈয়ব আলী, ইউনিয়ন উদ্যোক্তা মারুফ হোসেন প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাই মানব পাচার প্রতিরোধে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা