• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা জনকল্যাণে নিবেদিতপ্রাণ মোজ্জাম্মেল হোসেন মোল্লাকে শিবালয় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তেতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের সহকারী মৃত্যু পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন 

অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লক্ষ টাকা আত্মসাৎ পিবিআই’র অভিযানে চক্রের মূলহোতা গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছেন।
জানা যায়, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে প্রতারক চক্রটি বিভিন্ন ধাপে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ সামাল সরাইল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা (নং-২২, তারিখ: ১৫/০৩/২০২৬ খ্রি.) দায়ের করেন। মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২২ ধারায় রুজু করা হয়। পরবর্তীতে পিবিআই, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মোঃ শাহাদাত হোসেন মামলাটি তদন্ত করছেন।
তদন্তের অংশ হিসেবে পিবিআই’র একটি দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ভাদুঘর গ্যাসফিল্ড সংলগ্ন এলাকা থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য স্বপন কুমার রায়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত স্বপন কুমার রায় নীলফামারী জেলার জলঢাকা থানার দিয়াবাড়ি বাজারে ‘উৎসব ফার্মেসী’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি প্রতারক চক্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করতেন। প্রতারণার অর্থ লেনদেনের জন্য তিনি তার পরিচিত স্থানীয় ব্যবসায়ী ও কলেজ শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম আতিকীসহ কয়েকজনের নামে কৌশলে তিনটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে সেগুলোর নিয়ন্ত্রণ নিজের কাছে রাখেন।
তদন্তে আরও জানা যায়, এসব মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট ২৯ লাখ ৩২ হাজার ১৪১ টাকা লেনদেন করা হয়, যা পরবর্তীতে চক্রের অন্যান্য পলাতক সদস্যদের মাধ্যমে নগদায়ন করে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পিবিআই’র অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা