• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে শোকের ছায়া, সাবেক জেলা পরিষদ সদস্য নান্নুর দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বড় চালান জব্দ নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় ‘সবুজ উৎসব-২০২৬’ রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দায়িত্বে নতুন এডহক কমিটি গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস লিজকৃত জমির চা বাগানের লভ্যাংশসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সারের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি: অসাধু ব্যবসায়ী আটক, জেল-জরিমানা ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

হাবিব খান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: / ২১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গ্রামীণ সড়ক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর, তথ্যনির্ভর ও আধুনিক করতে জিআইএস (GIS)-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের ইএসডিও মেধা অনুশীলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত Rural Connectivity Improvement Project (RCIP)-এর আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। প্রকল্পটির অর্থায়নে রয়েছে Asian Development Bank (ADB)।

কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্বাচন, জিআইএসভিত্তিক তথ্য সংগ্রহ ও যাচাই, মোবাইল অ্যাপস এবং Web-based RSDMS Software ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে আলোচকরা বলেন, জিআইএসভিত্তিক তথ্য ব্যবহারের মাধ্যমে গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, সংযোগ, গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে প্রণয়ন করা সম্ভব। একই সঙ্গে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দেওয়া সহজ হবে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন একই প্রতিষ্ঠানের জিআইএস অ্যানালিস্ট ফাহিম শাহরিয়ার।

 

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

কর্মশালায় গ্রামীণ সড়কের তথ্যভান্ডার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর পরিকল্পনা প্রণয়ন এবং সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে তথ্যের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, জিআইএস, মোবাইল অ্যাপস ও ওয়েবভিত্তিক RSDMS সফটওয়্যারের কার্যকর ব্যবহারের মাধ্যমে দেশের গ্রামীণ সড়ক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা আরও সমন্বিত, টেকসই ও আধুনিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা