• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লক্ষ টাকার অবৈধ মালামালসহ আটক-১ ওজনে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে সাংবাদিককে হুমকি, কে এই লাইনম্যান মোস্তফা সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা বেগম; সিএনজিতে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন।  বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩। বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাজারে দেশী মাঝারি গরুর চাহিদা বেশি, হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন ঈদে বাড়ি ফেরার যাত্রাপথ নিরাপদ করতে রেলওয়ের কড়া প্রস্তুতি কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান।  ঈদ উপলক্ষে দোল্লাই নবাবপুরে দুস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ। 

বিরামপুরে ডিপ টিউবওয়েলে হামলা: ট্রান্সফরমার চুরিতে বাধা দিতে গিয়ে আহত দুই কৃষক।

মো. ফাহিম সরকার বিরামপুর দিনাজপুর প্রতিনিধি:- / ২১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মো. ফাহিম সরকার বিরামপুর দিনাজপুর প্রতিনিধি:-

 

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় ডিপ টিউবওয়েলের ট্রান্সফরমার চুরিতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই ব্যক্তি। বুধবার (২০ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন কার্তিক মন্ডল ও তাঁর বড় ভাই সুদেব চন্দ্র মন্ডল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে কার্তিক মন্ডলের মালিকানাধীন একটি ডিপ টিউবওয়েলের ট্রান্সফরমার চুরি হয়েছিল। এরপর থেকে ডিপ টিউবওয়েলটি রক্ষায় নিয়মিত রাতের বেলা পাহারা দিতেন কার্তিক মন্ডল ও তাঁর বড় ভাই সুদেব চন্দ্র মন্ডল।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাতে তারা ডিপঘরের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৯ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে কার্তিক মন্ডলের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গেলে সুদেব চন্দ্র মন্ডলকেও মারধর করা হয়।

পরে আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কার্তিক মন্ডলের মাথায় প্রায় ২০ থেকে ২৫টি সেলাই দেন। অপর আহত সুদেব চন্দ্র মন্ডলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মানিক মিয়া, সুধীর চন্দ্র শীল ও মিঠুন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিল। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতির কারণে পরিবারের পক্ষ থেকে আইনের আশ্রয় নিতে কিছুটা সময় লেগেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বিরামপুর থানা–এ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা