• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
মহাস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ কচুয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স হামরোগে উপসর্গে ১৩ মাসের ১ শিশুর মৃত্যু সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার হামে শিশুমৃত্যু, থামছেনা হাজারো মায়ের কান্না।        চা শিল্পে রেকর্ড গড়েছে, শ্রমিকদের ভাগ্য বদলায়নি  সরাইলে অভিনব কায়দায় বালিশের ভেতর গাঁজা বহন; ০১ মাদক কারবারী গ্রেফতার। নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য।

মহাস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

 মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান নতুন মৎস্য বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই যাত্রী ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আটকা পড়া দুইজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার ফলে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান শাহীন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা