• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেফতার কুরবানী: ইসলামী বিধান, বাস্তবতা, মাসআলা ও করণীয় প্রশাসন ব্যবস্থা না নিলে জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো-আইন-শৃঙ্খলা কমিটির সভায়-এমপি বুলবুল মেলান্দহে ফেসবুকে কটূক্তি মন্তব্য, থানায় জিডি রাজধানীতে আইনজীবীর প্রাইভেটকার চালক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার। ​পার্বতীপুরে সাংবাদিকদের নামে সাজানো মামলার প্রতিবাদে প্রেসক্লাব নেতৃবৃন্দের মানববন্ধন বোয়ালমারীতে ইমাম-মুয়াজ্জিনদের চাল উদ্ধার নাটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন, তীব্র নিন্দা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

মেলান্দহে ফেসবুকে কটূক্তি মন্তব্য, থানায় জিডি

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি; / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি;
সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  তুচ্ছতাচ্ছিল্য ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় মেলান্দহ  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত ল্যাপটপ   ব্যক্তিগত কাজে ব্যবহার  করেন উপজেলা সহকারী প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা (এটিও) সংবাদকে কেন্দ্র করে ৩ জন ব্যক্তি সাংবাদিকের বিরুদ্ধে কটূক্তি, অপমানজনক মন্তব্য এবং বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে বিরূপ প্রচারণার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য গত ১৮ মে উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) ফরহাদ হোসেনের বিরুদ্ধে নিউজ প্রকাশ হলে আতিফা আখি, Nazmul karim, Mehebuba Taj Mim, S M Bakirul islam ফেসবুক আইডি মধ্যে হলুদ সাংবাদিক ও সাংঘাতিক কটূক্তি মন্তব্য করে।

ভুক্তভোগী সাংবাদিক বাকিরুল ইসলাম  জানান, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশ করেছি। কিন্তু সংবাদ প্রকাশের পর আমাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।”

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।

সাংবাদিক মহলের দাবি, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হেনস্তা বা ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা