মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী প্রতিনিধি
আজ ১৯ মে মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিসে “ভূমিসেবা মেলা’ ৩ দিন ব্যাপী এই ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল সালাম।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান উল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এবং বালিয়াডাঙ্গী ব্যবসায়ী সমিতির সভাপতি ডা.তোফাজ্জল হোসেন, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলুবুল ইসলাম,বালিয়াডাঙ্গী প্রেক্লাবের সভাপতি হারুর অর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।