• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ।

শরীফ আহমেদঃ / ৩১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

শরীফ আহমেদঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর পাশে সাইনবোর্ড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারী খাল দখল করে অবৈধভাবে “আলম চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার” নির্মাণের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, খালটি দখল করে স্থাপনা নির্মাণের ফলে আসন্ন বর্ষা মৌসুমে মাতুয়াইল সাইনবোর্ড এলাকায় ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্রপোরেশন ৬৩, ৬৪, ৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের পয়ঃনিষ্কাশনের পানির চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ খাল এটি। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি খালটি দখল করে সেখানে অবৈধভাবে পার্টি সেন্টার ও রেস্তোরাঁ নির্মাণ করেছেন।

এ বিষয়ে আলম’স রেস্তোরাঁ ও পার্টি সেন্টারের মালিকপক্ষের প্রতিনিধি সুমনের সঙ্গে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আলম’স রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে জায়গার মালিক মামুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করতে বারবার নিষেধ করার সত্ত্বেও আলম’স বেশ কয়েকজন মালিক সুমন সরকারকে বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করে জোঁরপূর্বক পানি উন্নয়ন বোর্ডের খালের জায়গাটি দখল করে ভরাট করে। আমরা আশা করি এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, খালটি দখল হওয়ায় পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যেতে পারে। এতে বর্ষাকালে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অভিযোগ করে বলেন, “কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে।”

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অবৈধ স্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালীরা যত শক্তিশালীই হোক না কেন, পানি উন্নয়ন বোর্ডের খাল কাউকে দখল করতে দেওয়া হবে না।”

এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা